নারীর বন্ধু প্রযুক্তি, রয়েছে নিরাপত্তা ঝুঁকিও

৮ মার্চ, ২০২০ ১৭:৫৬  
দেশে নারীর সমৃদ্ধিতে ভূমিকা রাখছে প্রযুক্তি। জীবন যাত্রাকে করেছে সহজ। পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও তৈরি হয়েছে। রোববার রাজধানীর আইইউবি অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে এই সতর্ক বার্তা দেন বক্তারা। অনুষ্ঠানে ‘জেনারেশন ইকুয়ালিটি : রিয়ালাইজিং উইমেন’স রাইটস ইন সোশ্যাল জাস্টিস, টেক, একাডেমিয়া অ্যান্ড কর্পোরেট ওর্য়াল্ড’ সেমিনারটি সঞ্চালনা করেন ড. শামীম মাতিন চৌধুরী। সরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ এবং প্রযুক্তি ভিত্তিক রাইড শেয়ারিং কোম্পানি পাঠাও আয়োজিত ওই অনুষ্ঠান শেষে ২৬ জন নারীকে সেরা নেতৃত্বের জন্য সন্মাননা দেয়া হয়। এতে অংশগ্রহণ করেন টপ অফ মাইন্ড সিএফও সালমা আদিল অ্যাডভোকেট, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের এলেনা খান, এসিআই লিমিটেড ম্যনেজিং ডিরেক্টর সুস্মিতা আনিস , ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশের হেড অফ লিগ্যাল এন্ড এক্সটার্নাল এফেয়ার্স, মুবিনা আসাফ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইন্ডেপেন্ডেন্ট ইউনিভার্সিটির ভিসি প্রফেসর মিলান পাগন, স্কুল অব লিবারেল আর্টস এন্ড সোশ্যাল সাইন্সের ডিন প্রফেসর ইমতিয়াজ এ হুসাইন এবং পাঠাও সিইও হুসাইন এম ইলিয়াস।